৮ এপ্রিল ২০২২


দশ জনের ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ড্র করলো বার্সা

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচ শুরুর ২০ মিনিট দারুণ ফুটবল খেলে বার্সা। তবে খেলার ২২তম মিনিটে হোচট খায় কাতালানরা। অ্যাডাক্টরের চোট নিয়ে মাঠ ছাড়েন জেরার্ড পিকে। ফলে বদলি খেলোয়াড় হিসেবে ক্লেমেন্ত লংলেকে মাঠে আনতে হয় কোচ জাভিকে। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

বৃহস্পতিবার রাত ১ টায় ফ্রাঙ্কফুর্টের মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বিরতির পর ৪৮ মিনিটে অ্যানসগার নাউফের দারুণ এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডান পাশে পাওয়া কর্নার পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি বার্সা। বক্সের বাইরে থেকে হাফ ভলি করে বসেন নফ। সেটাই ডান পাশে উপরের কোণা দিয়ে মার্ক আন্দ্রে টের স্টেগেনের নাগালের বাইরে দিয়ে গিয়ে আছড়ে পড়ে জালে।

অন্যদিকে গোলের জন্য হন্যে হয়ে ঘুরতে থাকা বার্সার আক্রমণের শুরু হয় দেম্বেলেকে দিয়ে। এরপর বক্সে ফ্রেঙ্কির সঙ্গে দুবার বল দেয়া নেয়া করে গোলরক্ষককে ফাঁকি দিয়ে আইনট্র্যাখটের জালে বল জড়ান তোরেস।

ম্যাচের ৭৮ মিনিটে তুতা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে স্বাগতিকরা পরিণত হয় ১০ জনের দলে। কিন্তু জয়সূচক গোলের জন্য শেষ পর্যন্ত বার্সা লড়ে গেলেও আর গোল করা হয়নি। ফলে ১-১ গোলে ড্র মাঠ ছাড়তে হয় তাদের।

শেয়ার করুন