৭ এপ্রিল ২০২২


করোনায় সংক্রমন কমলেও বেড়েছে মৃত্যু

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৩ হাজার ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৯১ হাজার ৪২৫ জনে। এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১২ লাখ ২ হাজার ৫২৩ জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ কোটি ৫৩ লাখ ৫৮ হাজার ৭৭৮ জনে।

বৃহস্পতিবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী- একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ লাখ ৯৩ হাজার ৪১৭ জন মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার ৩১৭ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ৩৬ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ২৩০ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৪ হাজার ৮০৬ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ২৪৩ জন এবং মারা গেছেন ৩৭১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪ হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ৩৩৩ জন। ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫০ জন এবং মারা গেছেন ১২৮ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ২৭৮ জন এবং মারা গেছেন ১৫০ জন। অস্ট্রেলিয়ায় সংক্রমিত হয়েছেন ৬২ হাজার ৪৬ জন এবং মারা গেছেন ২৭ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ২৮৬ জন এবং মারা গেছেন ২৩৩ জন। যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ১১৮ জন এবং মারা গেছেন ৪৮৩ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১২০ জন এবং মারা গেছেন ১৯৬ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৬১ জন এবং মারা গেছেন ২৯১ জন।

আগের দিন বুধবার বিশ্বব্যাপী করোনায় ৩ হাজার ৪৮১ জনের মৃত্যু হয়েছে এবং ১২ লাখ ৩৮ হাজার ৩২৪ জন আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

শেয়ার করুন