৫ আগস্ট ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করেছে সিলেটের পুলিশ ও প্রশাসন। এ উপলক্ষে প্রশাসনিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
দিনের প্রথম প্রহরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি‘র) অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা,পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরী, এসএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন অফিসারগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
পরবর্তীতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল-এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী মহোদয়।
এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয়, এসএমপি‘র অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, পুলিশ সুপার সিলেট জেলা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুক উদ্দিন আহমেদ সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সম্মানিত নাগরিকবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত সকলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করেন। আলোচনা সভার শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আবৃ্ত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
আমাদের গোয়াইনঘাট প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শ্রদ্ধা ভালোবাসায় বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বলনক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪-তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার ৫ আগষ্ট সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গনে বীরমুক্তি যোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট সার্কেল অতিরিক্ত প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুস মিয়া, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু কাওছার, শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান প্রমুখ।
পরে তারা বীরমুক্তি যোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।