১৭ ডিসেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্টোপলিটন এলাকায় ভেজাল বিরুধী যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় ও র্যাব-৯। অভিযানকালে বিভিন্ন প্রতিষ্টানকে ৬৪ হাজার টাকা জরিমানা করেছে।
রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্টো) মোহাম্মদ ফয়েজ উল্যাহ এবং র্যা ব-৯ , সিলেট এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নগরীর সোবহানীঘাট এলাকায় হাতেমতায়ী সপকে ১০ হাজার, শিববাড়ী এলাকায় রাজমহল সুইটকে ২৫ হাজার, কদমতলী এলাকায় হোসেন ট্রেডার্সকে ২০ হাজার এবং সাব্বির ফল ভান্ডারকে ৫ হাজার, বন্দরবাজার এলাকায় বাটখারায় মনিরের সব্জির দোকান এবং শাহআলমের সব্জির দোকানকে ২ হাজার ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় হোসেন ট্রেডার্সের ২০০ কেজী মেয়াদ উর্ত্তীণ খেজুর ধ্বংস করা হয়। অভিযানে সার্বিক সহযোগীতা করেছেন ক্যাব সিলেট।
(আজকের সিলেট/১৭ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)