৬ এপ্রিল ২০২২
বিনোদন ডেস্ক : অনেক জল্পনা-কল্পনা শেষে অত্যন্ত গোপনীয়তার সাথে আগামী ১৭ এপ্রিল গাঁটছড়া বাধতে চলেছেন রণবীর-আলিয়া। এ মাসে তাদের বিয়ের পরিকল্পনা ছিলো না। বিশেষ কারণেই হঠাৎ বিয়ে করে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর-আলিয়া।
বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে জানায়, কাপুর পরিবার এপ্রিলের শেষে বিয়েতে আগ্রহী ছিলো, কিন্তু আলিয়া ভাটের দাদা নরেন্দ্র নাথ রাজদানের স্বাস্থ্যসমস্যার কারণে ভাট পরিবার এটি যতো তাড়াতাড়ি সম্ভব করতে চায়। বিয়েতে অতিথি সংখ্যা ৪৫০ জন। ভেন্যু চূড়ান্ত করেছেন রণবীর নিজেই। তার বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুর ১৯৮০ সালে এই আর কে হাউজে বিয়ে করেছিলেন।
প্রতিবেদনে আরো বলা হয়, রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান পাঁচদিন ব্যাপী। বিবাহের উৎসব ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে, সঙ্গীত এবং মেহেন্দি অনুষ্ঠানগুলিও নির্ধারিত রয়েছে।
ভারতের শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক বিশেষ প্রতিবেদন থেকে জানা যায়, ১৭ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট।
এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি করে, ১৭ এপ্রিল বেশ গোপনীয়তায় বিবাহের পরিকল্পনা করা হয়েছে। মুম্বাইয়ের পূর্বাঞ্চলের চেম্বুরে রণবীরের পৈতৃক বাড়িতে (আর কে হাউজ) অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিয়ে। এখন চলছে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে বিয়ের দাওয়াতের পরিকল্পনা।