২৫ ফেব্রুয়ারি ২০২২
বিনোদন প্রতিবেদক : সারাদেশের শিল্পীদের নিয়ে সংগঠন পার্থিব অভিনয় শিল্পী সংঘের ২০২২-২০২৪ সালের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সিলেটের জনপ্রিয় নাট্য নির্মাতা ও দক্ষ সংগঠক কামাল আহমেদ দূর্জয়। তিনি মোট ১৪১ ভোট পেয়েছেন।
শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে রাতে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল চৌধুরী।