৪ এপ্রিল ২০২২


বন্দরবাজারে বিদ্যুতের খুঁটি পড়ে মোটরসাইকেল আরোহী আহত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর ব্যস্ততম কোর্ট পয়েন্টে বিদ্যুতের খুঁটি পড়ে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক আহতের পরিচয় পাওয়া যায়নি।

রোববার গভীর রাতে নগরীর বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট মেট্রো-হ ১১-৩৩৪৩ মোটরসাইকেলটি নিয়ে মধুবন মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। রাত সোয়া ১১টার দিকে কোর্ট পয়েন্ট ফুট ওভারব্রিজের পাশে নতুন পোঁতা একটি বৈদ্যুতিক খুঁটি হঠাৎ করে তার ওপর উপড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি ভেঙে চুর্ণবিচুর্ণ হয়ে যায়।

ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন পোঁতা ওই খুঁটির সঙ্গে জিন্দাবাজারের দিকে টানা বৈদ্যুতিক লাইন সংযুক্ত ছিল। ওই লাইনে একটি ট্রাকের ওপরের অংশ লেগে খুঁটিতে টান পড়লে তা মোটরসাইকেল আরোহীর ওপর পড়ে যায়।

শেয়ার করুন