৩০ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্স রুহুল আমিনের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল পৌনে ১১টায় নগরীর মানিকপীর (র.) কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
জানা যায়, প্রশাসন ও সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এবং ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত শামসুদ্দিন হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আবস্থায় গতকাল শুক্রবার (২৯ মে) রাত সোয়া দশটার দিকে মৃত্যুবরণ করেন।