৩ এপ্রিল ২০২২
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমানের জাদুকরী বোলিংয়ে ইনিংস বড় করতে পারেনি গুজরাট টাইটানস। তবে, তাতেও লাভ হয়নি দিল্লি ক্যাপিটালসের। হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে ১৪ রানের ব্যবধানে হেরেছে মুস্তাফিজরা।
শনিবার রাতে পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে ১৭১ রান করে গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করে দিল্লি।
শুরুতে টিম সেইফার্টের উইকেট হারালেও ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোচ্ছিলো ক্যাপিটালস। ৩৪ রানে ৩ উইকেট হারানো দিল্লির হাল ধরেন অধিনায়ক রিশভ পন্ত ও ললিত যাদভ। চতুর্থ উইকেটে দুজনের ৬১ রানের জুটিতে জয়টা সহজই মনে হচ্ছিলো মুস্তাফিজদের জন্য। তবে ইনিংসের ১২তম ওভারে ললিত রান আউটের শিকার হলে ম্যাচের গতি হঠাতই দিক পরিবর্তন করে। এরপর পন্তকে ফার্গুসন নিজের শিকার বানালে ম্যাচ দিল্লির হাত ফসকে বেরিয়ে যায়। পন্ত ২৯ বলে ৪৩ ও ললিত ২২ বলে ২৫ রান করেন। মাঝে ১২ বলে ২০ রানের ইনিংস খেলেন রভম্যান পাওয়েল। ২৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করে মুস্তাফিজদের একাই ধসে দেন কিউই ফাস্ট বোলার লোকি ফার্গুসন।
এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করে গুজরাট টাইটানস। দিল্লির হয়ে ৪ ওভার বল করে মাত্র ২৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন টাইগার পেসার। মুস্তাফিজ ছাড়াও দিল্লির হয়ে দুটি উইকেট শিকার করেন খলিল আহমেদ। অন্য উইকেটটি শিকার করেন কুলদীপ যাদভ।
এর আগে আইপিএলে প্রথমবারের মতো দিল্লির হয়ে মাঠে নামেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। মাঠে নেমেই ইনিংস শুরুর প্রথম ওভারে অজি ব্যাটার ম্যাথু ওয়েডকে সাজঘরে ফেরান কাটার মাস্টার। নিজের প্রথম ওভারে ফিজ ৭ রানের বিনিময়ে দিল্লির হয়ে প্রথম উইকেটটি শিকার করেন। মাঝের দুই ওভারে ১২ রান দিলেও থাকেন উইকেট শূন্য। এরপর ইনিংসের শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন দুই উইকেট।
ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমানের জাদুকরী বোলিংয়ে ইনিংস বড় করতে পারেনি গুজরাট টাইটানস। তবে, তাতেও লাভ হয়নি দিল্লি ক্যাপিটালসের। হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে ১৪ রানের ব্যবধানে হেরেছে মুস্তাফিজরা।