২৯ মার্চ ২০২২


টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটে শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে ফাইনালের পথে এগিয়ে গেলো বাংলাদেশ। এর আগে, রোববার প্রথম ম্যাচে নেপালকে ২০৯ রানে হারিয়েছিলো বাংলাদেশ।

সোমবার কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮১ রান করে স্বাগতিক বাংলাদেশ। ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৪ রান করতে সক্ষম হয় লঙ্কাকানরা।

সর্বোচ্চ ৭১ রান করে ম্যাচ সেরা হন বাংলাদেশের জাভেদ ভুঁইয়া। অধিনায়ক ফয়সাল হক সুমিত ৩১ এবং শাহরিয়ার করেন ২৩ রান। বাংলাদেশের সাজ্জাদ ও দ্রুপম ৩টি করে উইকেট নেন।

দিনের অন্য ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

শেয়ার করুন