১০ অক্টোবর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : ‘প্লাস্টিকমুক্ত রাতারগুল আমাদের অহংকার’ এই স্লোগান নিয়ে সিলেটের সুন্দরবনখ্যাত সোয়াম ফরেস্ট রাতারগুলে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ।
সোমবার (৯ অক্টোবর) রাতারগুল সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা হামিদ। উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত সিনিয়র সহকারী সচিব কামরুল ইসলাম,সিলেট বনবিভাগের সহকারী বনসংরক্ষক নাজমুল ইসলাম,সারি রেঞ্জ কর্মকর্তা সালাহ উদ্দিন, রাতারগুল বিটের কর্মকর্তা অনুকর চাকমা।
পরিচ্ছন্নতা অভিযানে রাতারগুল সোয়াম ফরেস্ট থেকে ৫ বস্তা প্লাস্টিক, জাল ও বোতলজাতীয় বর্জ পরিষ্কার করা হয়।
সভায় বক্তারা বলেন, রাতারগুলের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। প্রকৃতিকে বাঁচাতে সাহায্য করতে হবে।এসময় পরিবেশ ক্ষতিকর প্লাস্টিকসহ নানারকম বর্জ ফেলা থেকে বিরত থাকতে পর্যটকসহ সকলের প্রতি আহবান জানান তারা।
অভিযানে আরও অংশ নেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সেক্রেটারি আব্দুল করিম কিম, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সাংবাদিক আনোয়ার হোসাইন, সাংবাদিক আনিস মাহমুদ,সাংবাদিক শুয়াইবুর রহমান, রাতারগুল সমাজকল্যাণ পরিষদের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম,কোষাধ্যক্ষ রনি আহমেদ দুলু, উপদেষ্টা মিনহাজ উদ্দিন,আমির আলী,আরব আলী, সোনা মিয়া, মাজহারুল ইসলাম,লুৎফুর রহমান,গিয়াস উদ্দিন, রকিব মিয়া,বিলাল আহমদ,কামাল আহমদ, সহসভাপতি মইনুল ইসলাম, সদস্য আমিন আহমদ,শিপলু মিয়া, ফারুক আহমদ,কামরুল ইসলাম,লোকমান আহমদ, হেলিম আহমদ,শাকিল, আমান, পারভেজ,নাসিম, মোস্তাকিম, শামসুল, সয়দুল, ছালিম, আয়নাল, ফয়জুল, সালমান,তুহিন,আলিম প্রমুখ।
এএস // বাদশাহ // আতারা