১৬ ডিসেম্বর ২০১৭


একা হয়ে পড়ছেন কামরুল হুদা জায়গীরদার!

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : কামরুল হুদা জায়গীরদার। বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম.ইলিয়াস আলী তাকে বালাগঞ্জের রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন। আর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন ইলিয়াসপত্নী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লোনাও। কিন্তু লুনা তাকে পুনরায় উপজেলা বিএনপির সভাপতি করার পর থেকে বদলে যায় দৃশ্যপট।

অনেকটা যেন ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার চেষ্টায় লিপ্ত হন তিনি। ইলিয়াসপত্নী অনেকটা অবারটেক করার চেষ্টা করতে শুরু করেন তিনি। বিষয়টি নজরে আসে দলটির তৃণমূলের নেতাকর্মীদের। আর ধীরে ধীরে নেতাকর্মীরা তার কাছ তেকে দূরে সরতে থাকেন। ফলশ্রুতিতে তিনি অনেকটা একা হয়ে পড়ছেন।

শনিবার বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালিক মিয়া ও বিএনপি নেতা কনাই মুল্লা ছাড়া আর উপজেলা বিএনপির এবং কোন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি। এতে হতাশা প্রকাশ করেছেন দলটির অন্য নেতারা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান বলেন, আমি পারিবারিক ব্যবস্থতার কারনে যেতে পারিনি। তবে অন্য নেতাকর্মীরা কেন যাননি আমার বোধগম্য নয়।

(আজকের সিলেট/১৬ ডিসেম্বর/এমএস/এসটি/ঘ.)

শেয়ার করুন