২৭ মার্চ ২০২২


বালাগঞ্জে যাত্রা শুরু করল ‘ডিটিএলবি আইএলটিএস সেন্টার’

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : উপজেলা শহর বালাগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিটিএলবি আইএলটিএস সেন্টার। বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী শাহ ফরিদী ফিতা কেটে এর উদ্ধোধন করেন।

রোববার দুপুরে বালাগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন অফিসে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ডিটিএলবি আইএলটিএস সেন্টারের পরিচালক মিনহাজ উদ্দিন মিলাদের সভাপতিত্বে ও বালাগঞ্জ শাখার ইনচার্জ সাংবাদিক আবুল কাশেম অফিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী শাহ ফরিদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তিলকচানপুর-আদিত্যপুর আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল জব্বার চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা মশিউর রহমান মসনু, লেখক ও কলামিস্ট হুসাইন আহমদ মিসবাহ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন।

সভায় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী, সমাজসেবী আহমদ আলী, পুতুল মিয়া, আব্দুল মতিন, সাংবাদিক কাজল মিয়া, তারেক আহমদ, জাহেদুল ইসলাম, হেলাল আহমদ।

শেয়ার করুন