১৬ নভেম্বর ২০২৩


অবরোধের সাথে হরতাল : জনজীবনে নেতিবাচক প্রভাব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি পালনের পাশাপাশি বামজোটের আধাবেলা হরতাল পালিত হয়েছে। নির্বাচন কমিশন কর্তক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল পালন করছে দুটি রাজনৈতিক জোট।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে শুরু হয় বিএনপি আহুত ৫ম দফা্ অবরোধের দ্বিতীয় দিনের কর্মসূচি।

অবরোধের কারণে অন্যদিনের ন্যায় দুর পাল্লার যাত্রীবাহী বাস-ট্রাক সিলেট ছেড়ে যায়নি এবং এসেও পৌছায়নি। তবে স্থানীয়ভাবে রিক্সা অটোরিক্শা আংশিক চলাচল করে। অবরোধের পাশাপাশি হরতাল আহ্বান করায় সিলেট নগর ছিল প্রায়জনশূণ্য। যাত্রীবিহীন কিছু রিক্শা অটোরিক্শা চলাচল করে। আধাবেলা হরতালের কারণে নগরের নগরের দোকানপাট ও বিপনীবিতানগুলো জোহরের পরে খোলতে দেখা যায়।

আধাবেলার হরতাল সফলে পালনে সকালে নগরে মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে থেকে শুরু হয়ে বন্দরবাজারস্থ সিটি পয়েন্ট অভিমুখে যাত্রা করে। এসময় পুলিশ বাঁধা দেয়।

পরে ফের সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ।

এদিকে, বিএনপি’র পঞ্চম দফার দ্বিতীয় দিনের অবরোধ চলছিল দিনভর। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধেও সিলেটের জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ে।

দুরপাল্লার বাস টচ্রাক চলাচল না করলেও স্বাভাবিক ছিল ট্রেন চলাচল। অবরোধ কেন্দ্র করে সিলেট নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও ট্রাফিক পুলিশের কোনো কার্যক্রম ছিল না।

অবরোধ চলাকালে বেলা ২ টায় ‘তফসিল মানিনা মানবনা’ শ্লোগানে মিছিল বের করে বিএনপি।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ‘জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে’ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এই তফসিলকে প্রত্যাখ্যান করেছে বিএনপি, বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী।

অন্যদিকে নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে শাসকদল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতার্মীরা।

শেয়ার করুন