২৬ মার্চ ২০২২


শান্তিগঞ্জে বাস চাপায় বৃদ্ধার মৃত্যু

শেয়ার করুন

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাস চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম রুপবার বিবি (৭২) উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত জমশেদ আলীর স্ত্রী।

শনিবার বিকাল সাড়ে তিন টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমুদপুর এলাকায় আল মদিনা জামে মসজিদের দক্ষিণ পাশের সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে শ্যামলী বাসের চাপায় এক বৃদ্বার মহিলার মৃত্যু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এসময় সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী বাস বৃদ্ধাকে ছাপা দেয়। ঘটনাস্থলে বৃদ্ধা রুপবার বিবি মারা যান। পরে হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করে। এসময় বাসে থাকা যাত্রীদের অন্য আরেকটি বাসে তুলে দেয়া হয়।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেন  জানান, বিকেল শ্যামলী বাসের ছাপায় একজনের মৃত্যু হয়েছে।এবং দূর্ঘটনাটি পরপর বাস ও চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।আর ঢাকাগামী যাত্রীদের আরেকটি বাসে তুলে দেয়া হয়েছে।

শেয়ার করুন