১ নভেম্বর ২০২১


শাবিতে সশরীরে ক্লাস শুরু কাল

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : দীর্ঘ ১৯ মাস পর আগামী ২ নভেম্বর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৫ অক্টোবর আমরা সব আবাসিক হল খুলে দিয়েছি। শিক্ষার্থীরা আগামী ২ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু করবে। তবে ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের শতভাগ টিকা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এজন্য তাদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। ‘

শেয়ার করুন