১৬ জুলাই ২০২০


বালাগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে আরজু মিয়া (৩০) নামে এক যুবককে খুন করার খবর পওয়া গেছে। নিহত আরজু উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নশিরপুর গ্রামের মৃত আনছার মিয়ার পুত্র।

বুধবার গভীর রাত ১টার দিকে গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে নিজ বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের সুমন মিয়া, কবির আহমদ ও জামিল আহমদদের সাথে তাদের পারিবারিক বিরোধ ছিল। এরই জের ধরে রাত ১টার দিকে আরজু মিয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন