২৫ মার্চ ২০২২
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে খুন হয়েছেন শাহেদ আহমদ নামে (৩২) এক যুবক। এসময় আহত হয়েছেন নিহত শাহেদের তিন সহোদরসহ চারজন। নিহত শাহেদ আহমদ ওই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের আগতালুক গ্রামে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারান তিনি।
আহতরা হলেন- শাহেদ আহমদের ভাই সুলতান আহমদ (৪৮), মস্তাক আহমদ (৩৫) ও সোহেল আহমদ (২৫) এবং তাদের চাচাতো ভাই আনছার উদ্দিন ((৬৫)। আহত চারজনকেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে সোহেল আহমদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে আগতালুক গ্রামের জসিম মোল্লার পরিবারের সঙ্গে খুন হওয়া সাহেদ আহমদের পরিবারের বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মৃত হাজী আহমদ আলীর ছেলে জসিম (৪৫), লোকমান (৫০), মৃত আইয়ুব আলীর ছেলে কামাল উদ্দিন (৪০), মৌলভী হেলাল (৩৫),মরতুজ আলীর ছেলে আলম (৩০),মৃত হবীব আলীর ছেলে নিজাম উদ্দিন (৫০) ও মৃত হাফিজ কুতুব আলীর ছেলে জাকারিয়া (৪০) ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সাহেদ আহদ স্থানীয় সীমারবাজার বাড়ি ফিরছিলেন।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম বলেন, প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।