২২ জুলাই ২০২৩


সিলেটে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশে অনুষ্ঠিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ আট দফা দাবিতে সিলেটের রেজিস্টারি মাঠে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রেজিস্টারি মাঠে আসিছলেন নেতাকর্মীরা।

সমাবেশ আগত নেতাকর্মীরা বলছেন- অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন এখন দেশের মঙ্গলের জন্য খুব জরুরী। তাই দেশের চলমান আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট উত্তরণে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন দলের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজনুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন