২৩ মার্চ ২০২২


জেলা বিএনপির কাউন্সিলে ৯ প্রার্থী বৈধ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিএনপির সিলেট জেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের লিখিত আবেদন করলে সভায় তা গৃহীত হয়।

মঙ্গলবার রাতে এ সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া সভায় তিন পদে নয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদের জন্য মোট ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

সভায় প্রার্থীদের মনোনয়নপত্র ও ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গফফার বিষয়টি নিশ্চিত করে বলেন, আরিফুল হক প্রার্থিতা প্রত্যাহারের লিখিত আবেদন করলে সভায় তা গৃহীত হয়। এছাড়া সভায় তিন পদে নয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ২১ মার্চ জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। হঠাৎ কেন্দ্রের নির্দেশে তা স্থগিত করা হয়।

শেয়ার করুন