২২ মার্চ ২০২২
ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ৪০-৩৮ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১টি লোনাসহ ৪০-৩৮ পয়েন্টে হারায় স্বাগতিকরা।
প্রথমার্ধে শ্রীলঙ্কা একটি লোনা পেলেও ১৮-১৭ পয়েন্টে এগিয়ে ছিলো বাংলাদেশ। হারলেও অবশ্য শ্রীলঙ্কা গ্রুপ রানার্স-আপ হয়ে উঠেছে শেষ চারে।
ম্যাচসেরা হন শ্রীলঙ্কার আসলাম সাজার। তাকে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্তি ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম।
বুধবার বিকেল ৩টায় ‘বি’ গ্রুপের রানার্স-আপ দলের সঙ্গে ফাইনালের উঠার লড়াইয়ে নামবে তুহিন তরফদাররা। একই দিন দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা লড়বে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নের বিপক্ষে।