১৩ মার্চ ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেটে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ২০জন লৈঙ্গিক বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর সদস্যের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রোববার নগরীর ৬নং ওয়ার্ড চৌখিদেকিস্থ বন্ধু সিলেট ডিআইসিতে খাদ্যেসামগ্রী বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মফিজুর রহমান, চ্যানেল আই ও দৈনিক সবুজ সিলেট সাংবাদিক সুবর্ণা হামিদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু সিলেট ডিআইসি ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম সহ বন্ধু সিলেট ডিআইসি অন্যান্য কর্মকর্তা বৃন্দ। খ্যাদ্যসামগ্রী হিসেবে প্রত্যেককে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবনসহ ৫ টি করে কাপড়ের মাস্ক প্রদান করা হয়।