১২ মার্চ ২০২২


আবারো বিজয়ের সাথে জুটি বাঁধছেন রাশমিকা

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডার সাথে আবারো জুটি বাঁধছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।

টলিউড ডটনেট জানিয়েছে, ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন বিজয়-রাশমিকা। আলোচিত এ জুটিকে নিয়ে নতুন মিশন শুরু করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ভামসি পায়দিপল্লী।

‘থালাপাতি ৬৬’ নামের এ সিনেমায় শুরুতে পূজা হেগড়ে ও কিয়ারা আদভানির অভিনয় করার কথা থাকলেও এ দুজনের কেউ-ই সিনেমাটিতে অভিনয় করছেন না। সর্বশেষ চরিত্রটির জন্য রাশমিকাকে চূড়ান্ত করা হয়েছে।

চলতি মাসে এ সিনেমার শুটিং শুরু করবেন পরিচালক ভামসি পায়দিপল্লী। আগামী দিওয়ালি কিংবা ২০২৩ সালের সংক্রান্তিতে এটি মুক্তির পরিকল্পনা করেছেন এই নির্মাতা।

কয়েক মাস আগে মুক্তি পায় রাশমিকা অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি। দর্শক প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাড়া ফেলে এটি। সেই রেশ কাটতে না কাটতেই চলতি মাসে মুক্তি পেয়েছে রাশমিকার ‘আড়াভালু মীকু জোহারলু’ সিনেমাটি। তা ছাড়াও হিন্দি ভাষার ‘মিশন মজনু’, ‘গুডবাই’ সিনেমার কাজ রাশমিকার হাতে রয়েছে।

শেয়ার করুন