১১ মার্চ ২০২২
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : রানিং সিলেট এর সম্পাদক মিজান মোহাম্মদকে সভাপতি ও আজকের সিলেট এর প্রতিনিধি ফাহাদ আহমদকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি অনুমোদন করেছে জাতীয় অনলাইন প্রেসক্লাব।
শুক্রবার সকালে জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সাইফুর রহমান তালুকদারের কাছ থেকে নতুন কমিটির অনুমোদনের কপি গ্রহন করেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজান মোহাম্মদ। এর আগে গত ৯ মার্চ এই কমিটি অনুমোদন করেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব রোকমুনুর জামান রনি।
কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি – ক্বারী আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি – সেলিম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক – মো: জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক – আফজাল হোসাইন, অর্থ সম্পাদক – এম এ রহিম, দপ্তর ও প্রচার সম্পাদক – মো: মানজার শিকদার, মহিলা বিষয়ক সম্পাদক – তাম্মি বেগম, কার্যকরী সদস্যরা হলেন- মো: বুলবুল আহমেদ, আশরাফুল ইসলাম, মো: আব্দুল মুহিত, বদরুল ইসলাম, সৈয়দ নাজমুল আলম, এহিয়া আহমেদ, সৈয়দ জুনাব আলী, শেখ মো: জসিম উদ্দিন।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারী নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করে অনুমোদনের জন্য জাতীয় অনলাইন প্রেসক্লাবে পাঠানো হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে এই কমিটি অনুমোদন দেয়া হলো।