১৪ ডিসেম্বর ২০১৭
পিকলু চক্রবর্ত্তী, মৌলভীবাজার থেকে : বাঙালী জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলা দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে ত্রিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে এদেশের স্বাধীনতা।
তাই প্রতি বছর বিজয় দিবস, স্বাধীনতা দিবস আসলে বাঙালীরা নতুন প্রত্যয়ে জেগে উঠে। সারা দেশের ন্যায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের আয়োজনে ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোর মিছিল ও শহীদ বেদীতে আলোক প্রজ্জ্বোলন করে।
“জয় বাংলা জয় বাংলা” স্লোগানে পুরা শহর মূখরিত করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে মোমের আলোয় আলোকিত করে শহীদ মিনার প্রাঙ্গন।
এছাড়াও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার প্রগতি লেখক সংঘ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বন্ধুসভা মোমবাতি প্রজ্জ্বোলন করে। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ। তিনি বলেন, আমাদের স্বাধীনতা আমাদের গর্ব। আমরা তা আমাদের জীবন দিয়ে রক্ষা করবো।
(আজকের সিলেট/১৪ ডিসেম্বর/এমআর/এসটি/ঘ.)