২৮ ফেব্রুয়ারি ২০২২


বিয়ানীবাজার ট্রাকচাপায় শিশুর মৃত্যু

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলায় ট্রাকচাপায় সূর্য রাম বিশ্বাস (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সূর্য রাম ওই ইউনিয়নের পল্লীশাসন মোহনপুর গ্রামের হীরা রাম বিশ্বাসের ছেলে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের সদাখাল সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চারখাই ইউনিয়নের সদাখাল সেতু সংলগ্ন এলাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে থাকা শিশু সূর্য রামকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, দ্রুতগামী ট্রাকটি শিশুটিকে চাপা দেওয়ার পর চালক-হেলপার পালিয়ে যান। চালক-হেলপারকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন