২৮ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মআতিকুর রহমান বলেছেন- প্রচলিত অর্থব্যবস্থা ও শ্রমনীতিতে শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। সকল স্তরে ইসলামী শ্রমনীতি ও ইনসাফভিত্তিক
সমাজ বিনির্মাণে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। শ্রমজীবি ভাইদেরকে নৈতিকতা সম্পন্নম প্রশিক্ষিত জনগোষ্ঠীতে পরিনত করতে পারলে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।
তিনি সোমবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালা-২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর সভাপতি এডভোকেটম জামিল আহমদ রাজু’র সভাপতিত্বে ও মহানগর সহ-সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীরের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা
সোহেল আহমদ। কর্মশালায় ফেডারেশনের সিলেট মহানগরের আওতাধিন ১৯ টি ট্রেডম, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদকগণ অংশ নেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফেডারেশনের সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, মহানগর অফিস ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, মহানগর অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মারুফ, সহ প্রশিক্ষণ সম্পাদকম মোঃ আব্দুল জলিল, জালালাবাদ থানা সভাপতি ইউসুফ হাসান আখন্দ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমদ, কোতোয়ালি থানা পশ্চিম সভাপতি মাওলানা গোলামুর রহমান গোলাব, কোতোয়ালি থানা রিক্সা ভ্যান ট্রেড ইউনিয়ন সম্পাদক জাবেদুর রহমান জাবেদ, শাহপরান থানা পশ্চিমের সভাপতি মোঃ এবাদুর রহমান, শাহপরান থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুহিবুর রহমান শামীম, সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুল হক তাপাদার প্রমূখ।