৩ অক্টোবর ২০২৩


চুনারুঘাটে আকল মিয়া হত্যাকাণ্ড : ২ দিনের রিমান্ডে প্রধান আসামি

প্রধান আসামি

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট বাজার ব্যবসায়ীকল্যাণ সমিতির সভাপতি আলহাজ আবুল হোসেন আকল মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি রঞ্জন চন্দ্র পালের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৩ অক্টোবর ) দুপুর ১২টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রঞ্জন চন্দ্র আদালতে সেচ্ছায় আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ পিবিআই ইন্সপেক্টর শরীফ মো. রেজাউল করিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১মার্চ ভোরে চুনারুঘাট শহরের বাল্লা রোডের বাসা থেকে বের হয়ে মসজিদে ফজরের নামজে যাওয়ার পথে আবুল হোসেন আকল মিয়াকে হামলা করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ছেলে এডভোকেট নাজমুল ইসলাম বকুল ঘটনার পরদিন রঞ্জন চন্দ্র পালকে প্রধান আসামি করে ৪জনের নাম উল্লেখপূর্বক হত্যামামলা দায়ের করেন । এদিকে ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি রঞ্জন চন্দ্র পাল পলাতক ছিলেন। দীর্ঘ সাড়ে ৫ বছর পর গত ২৬ সেপ্টেম্বর হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এএস // মিজান // আতারা

শেয়ার করুন