১৩ ফেব্রুয়ারি ২০২২


সিলেট বোর্ডে পাশের হার ৯৪ দশমিক ৮০

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। এবার বোর্ডে ৬৬ হাজার ৬৬১ জন অংশ নেয়। পাশ করেছে ৬৩ হাজার ১৯৩ জন।

রোববার সকালে এ ফলাফল প্রকাশ করা হয়।

যেভাবে জানা যাবে ফল
ঘরে বসেই মোবাইলে এবং ওয়েবসাইট থেকে ফলাফল পাওয়া যাবে। বোর্ড থেকে ফল প্রকাশ হওয়ার পর এসএমএসের মাধ্যমে জানা যাবে। প্রতি এসএমএসর জন্য ২ টাকা ৬৭ পয়সা (সব চার্জ অন্তর্ভুক্ত) খরচ হবে।

এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফলের জন্য- HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফল পাওয়া যাবে। উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য- HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য- HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

আর অনলাইনে ফল পেতে যেতে হবে http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে।

শেয়ার করুন