১৩ ফেব্রুয়ারি ২০২২


করোনা আক্রান্ত জেমি সিডন্স

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য নিয়োগ প্রাপ্ত ব্যাটিং কোচ জেমি সিডন্স। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র এ খবর নিশ্চিত করেছে।

শনিবার আরটি-পিসিআর রিপোর্টে দেখা গেছে তার করোনা পজিটিভ।

সপ্তাহখানেক আগে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে ঢাকায় এসেছেন সিডন্স। অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করার একদিন পর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে।

শেয়ার করুন