১২ ডিসেম্বর ২০১৭


বাহুবলে বৈদ্যুতিক খুটির চাপায় স্কুলছাত্র নিহত

শেয়ার করুন

বাহৃবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বৈদ্যুতিক খুটির চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম রাব্বি (৫), সে হাজীপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং স্থানীয় হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

মঙ্গলবার বিকেলে উপজেলার লামাতাশি ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে হাজীপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে পুরাতন বৈদ্যুতিক খুঁটি পরিবর্তন করার সময় খুঁটিটি মাটিতে লুটিয়ে পড়ে। এসময় খুঁটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় রাব্বি। পরে স্বজনরা রাব্বিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাইফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

(আজকের সিলেট/১২ ডিসেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন