২৭ জুলাই ২০২২
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে ভাসমান অবস্থায় এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুর নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বুধবার দুপুর ২টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তিন-চারদিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। নদীতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে, না কি কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী বলেন, স্থানীয় কাদিপুর গ্রামের লোকজন মহাসিং নদীর তীরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।