১৩ এপ্রিল ২০২২


র‌্যাব-৯ সিলেটের নতুন অধিনায়ক মোমিনুল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৯ সিলেটের নতুন অধিনায়ক হিসেবে যোগে দিয়েছেন উইং কমান্ডার মো. মোমিনুল হক, জিডি (পি)। গতকাল মঙ্গলবার সদ্য সাবেক অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি, আর্টিলারি’র কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

বিদায়ী অধিনায়ক মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি, আর্টিলারি র‌্যাব সদর দফতরে “প্রশাসন ও অর্থ উইং”শাখায় প্রত্যাবর্তন করেছেন। আর উইং কমান্ডার মো. মোমিনুল হক, জিডি (পি), র‌্যাব-৯, সিলেটে যোগদানের আগে বিএএফ বাশার, ঢাকা সেনানিবাসে কর্মরত ছিলেন।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন