১৫ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকায় একটি গ্যাস লাইনের পাইবে আগুনে দগ্ধ শাহিনুর (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি টুকেরগাঁও এলাকার মৃত সুনমান আলীর ছেলে।
মঙ্গলবার সকাল ৭ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গ্যাস লাইনে আগুন লাগে।
এদিকে শাহিনুরের মৃত্যুর খবরের পরপরই সকাল সাড়ে ৮ টায় স্থানীয় লোকজন জালালাবাদের টুকেরগাঁও ব্রিজের পশ্চিম পাড়ে রাস্তার উপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও ব্রিজ কন্ট্রেক্টারের অবহেলাকে দায়ী করে সুষ্ঠু বিচারের দাবি জানান।
পরে সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়া সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে এলাকাবাসী রাস্তা অবরোধ তুলে নেন।