৬ ফেব্রুয়ারি ২০২২
ডেস্ক রিপোর্ট : বৃহত্তর সিলেট অঞ্চলের কৃতিসন্তান, দেশবরেণ্য সংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মরদেহ রাত ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। এসময় তাঁর মরদেহে সাংবাদিক, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাতেই পীর হাবিবুর রহমানের মরদেহ নেওয়া হবে সুনামগঞ্জ। সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তাঁর মরদেহ। এরপর বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।