১২ ডিসেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার সিলেটের সর্বাধিক প্রচারিত দৈনিক সিলেটের ডাক-এর সাবেক সম্পাদক, সমাজসেবিকা রাবেয়া খাতুন চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রাবেয়া খাতুন চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাগীব রায়েয়া ফাউন্ডেশন, লিডিং ইউনিভার্সিটি, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট অনলাইন প্রেসক্লাব, দৈনিক সিলেটের ডাক, রাবেয়া বানু জেনারেল হাসপাতাল, রাগীব রাবেয়া ডিগ্রী কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মঙ্গলবার বিশ্বনাথের রাগীবনগরে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন- রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি রাগীব আলী, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, ফাউন্ডেশনের কো চেয়ারম্যান আব্দুল হাই, লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: আবেদ হোসেন, সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, দৈনিক সিলেটের ডাক-এর নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদুর রহমান প্রমূখ।
দিবসটি উপলক্ষে রাগীব নগরে দিনব্যাপী কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরণী বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ২০০৬ সালের ১২ ডিসেম্বর মৃত্যুবরণ করেন রাবেয়া খাতুন চৌধুরী।
(আজকের সিলেট/১২ ডিসেম্বর/কেআর/ঘ.)