৩ নভেম্বর ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরের উদ্ধাখালী নদীতে বালু উত্তোলনের দায়ে দশ জনকে আটক করে পুলিশ। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন জব্দ করা হয়। উপজেলার ৪নং মধ্যনগর সদর ইউপির উব্দাখালী নদী থেকে ব্যবহৃত মেশিনসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আনোয়ারপুর গ্রামের মোঃআসাদ মিয়া(৩০), মোঃ উজ্জল মিয়া (৪০), মোঃ সুহেল মিয়া (২০), শাহিন আলম (২৫), মোঃ হানিফ (৩০), খোকন মিয়া (২৬)মোঃ মোজাম্মেল হোসেন (২৫)। বনগাও গ্রামের মোঃতানিম (১৯) নেত্রকোনার ঠাকুরাকোনা গ্রামের মোশারফ মিয়া (৩৫)চল্লিশা গ্রামের অলি মিয়া (৩০)।
জানা যায়, উপজেলার ৪নং মধ্যনগর সদর ইউপির উব্দাখালী নদীতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় বালু উত্তোলনে ব্যাবহৃত বালু ভর্তি একটি বড় ষ্টীল বডি ইঞ্জিন চালিত নৌকাসহ আনুমানিক প্রায় বিষ লক্ষ টাকা মালামল জব্দ করা হয়।
মধ্যনগর থানার ওসি এম এমরান হোসেন বিষয়টি নিশ্চি করে জানান, এনিয়ে পুলিশ বাদী হয়ে মধ্যনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করে। এবং ২রা নভেম্বর আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট ডটকম / জে.এস / ঘ. ০২.০৫