১২ ডিসেম্বর ২০১৭


সুনামগঞ্জে জাতীয় ভ্যাট দিবসে র‌্যালি

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সোমবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট’র আয়োজনে এ র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অফিসার আহসান উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ কর কমিশনার মোহাম্মদ দাউদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল প্রমুখ।

এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্ননের স্বার্থে নিয়মিত ভ্যাট দিতে হবে। না হলে আমাদের প্রিয় জন্মভূমি উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। তাই আমাদের সবাইকে ভ্যাট দিয়ে দেশকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করতে হবে।

(আজকের সিলেট/১২ ডিসেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন