৭ মার্চ ২০২০
সৈয়দ রাসেল আহমদ:: সিলেট জেলার বাঘা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের তুরুক ভাগ গ্রামের চান্দ উল্লাহ,পেশায় একজন দিনমজুর,দীর্ঘদিন তুরুক ভাগ খেয়া ঘাটের মাঝিও ছিলেন তিনি,কয়েকমাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েন,তখন তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়,প্রায় তিন মাস সেখানে চিকিৎসা নেয়ার পর তার পরিবার জানতে পারেন তার শরিরে বাসা বেধেছে মরণব্যাদি ক্যান্সার ।
ইতিমধ্যে ওসমানী হাসপাতাল থেকে জানিয়ে দেয়া হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ক্যান্সার হাসপাতালে ভর্তি করতে হবে,কিন্তু দরিদ্র এ পরিবারটির সামনে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অস্বচ্ছলতা। ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা চালিয়ে যেতে যে পরিমাণ অর্থ প্রয়োজন তার একাংশও না থাকায় বর্তমানে নিজ বাড়িতেই বসে এক বুক স্বপ্ন নিয়ে বেঁচে থাকার আশায় বুক বাঁধছেন চান্দ উল্লাহ ও তার পরিবার।
নিভু নিভু কন্ঠে বিছানায় শুয়ে চান্দ উল্লাহ বলেন,বাবারে ভাত খাওয়ার টেখা নাই ডাক্তার কিলা দেখাইতাম ( ভাত খাবার টাকা নাই চিকিৎসা কিভাবে করবো ?)
পরিবারের একমাত্র উপার্যনকারী পিতার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগীতার জন্য আকুল আবেদন করেছেন তার ছেলে আলিম উদ্দিন ও বড় মেয়ে সাবিয়া বেগম।
আর্থিক সহযোগিতা করতে পারেন বিকাশের মাধ্যমে,অথবা তার বাড়িতেও এসে মানবতার হাত বাড়িয়ে দিতে পারেন ।
যোগাযোগ- সাবিয়া বেগম (রোগীর বড় মেয়ে )
বিকাশ- 01721-163653 (পার্সোনাল)
ভিডিও- ক্লিক করুন