২ ফেব্রুয়ারি ২০২২
বিনোদন ডেস্ক ডেস্ক : নতুন নন-ফিকশন শো শুরু করতে যাচ্ছেন কলকাতা বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। এবারের শো-টি তিনি করবেন স্টার জলসায়। জিৎ এবার যে নন-ফিকশন শো-টি করতে চলেছেন সেটি রোমান্সকেন্দ্রিক। সম্পূর্ণ অন্য ধরনের বলেই শোনা যাচ্ছে। টেলিভিশন এখন দর্শককে নতুন নতুন কনটেন্ট উপহার দিতে চাইছে তাদের ফিকশন এবং নন-ফিকশন শো উভয় ক্ষেত্রেই।
বড়পর্দায় ইদানীং যেখানে ছবি মুক্তি ঘিরে ঘোরতর অনিশ্চয়তা, সেখানে ছোটপর্দায় রয়েছে বিরাট সংখ্যক দর্শকের উপস্থিতি। গত বছর মুক্তি পেয়েছিল জিতের ‘বাজি’। ছবিতে মিমির সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।