২১ নভেম্বর ২০২১


রাজামৌলির সিনেমায় সালমান খান

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : ‘বাহুবলি’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি এবার বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে সিনেমা নির্মাণ করার পরিকল্পনা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ে গিয়ে সালমানের সঙ্গে দেখা করেছেন রাজামৌলি। ফিল্মসিটিতে ‘টাইগার-থ্রি’ সিনেমার শুটিং করছিলেন ‘দাবাং’ অভিনেতা। রাজামৌলি তার সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ কথা বলেন।

এদিকে মুক্তি পাচ্ছে রাজামৌলি পরিচালিত সিনেমা ‘ট্রিপল আর’। বর্তমানে এর প্রচার নিয়ে ব্যস্ত এই নির্মাতা। এর আগে সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমাটি রাজামৌলির নির্মাণের কথা থাকলেও তিনি রাজি হননি। সিনেমাটি লিখেছেন তার বাবা কে. ভি. বিজেয়ন্দ্র প্রসাদ। সিনেমাটির গল্প সবার আগে ছেলেকেই শুনিয়েছিলেন তিনি। কিন্তু এটি নিয়ে কোনো আগ্রহ দেখাননি রাজামৌলি। পরে এটি পরিচালনা করেন বলিউড পরিচালক কবির খান।

শেয়ার করুন