১ ফেব্রুয়ারি ২০২২


ওসমানীনগরে জামানত হারালেন ১১ চেয়ারম্যান প্রার্থী

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ষষ্ঠ ধাপে গত সোমবার অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগরের বিভিন্ন ইউপিতে প্রতিদ্বন্দ্বিতাকারী ১১জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন আইন অনুযায়ী স্ব স্ব ইউনিয়নে মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় এই ১১ জন চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারান।

যে ১১ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারালেন তারা হলেন, তাজপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইমরান রব্বানী মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট ৫৪৯, একই ইউপির বিএনপি সমর্থীত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এনাকুম হক ঘোড়া প্রতীকে প্রাপ্ত ভোট ১৯১৪ এবং একই ইউপির আওয়ামী লীগের বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী চশমা প্রতীকে ৭৭ ভোট পেয়ে জামানত হারান ।

তাজপুর ইউপিতে মোট ১৪৩৯৭ ভোট প্রদান করে ভোটররা। উমরপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সুজাউর রহমান সুজা আনারস প্রতীকে ৬৯৪ ভোট পেয়ে জামান হারান। উমরপুরে ১২০৮১টি প্রদান করে ভোটররা। দয়মীর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী উত্তর মিয়া চশমা প্রতীকে ৭৩৬ ভোট এবং একই ইউপির আরেক স্বতন্ত্র প্রার্থী জমির আলী ঘোড়া প্রতীকে ১৫৮ ভোট পেয়ে জামানত হারান। দামীল ইউপিতে ১৪৮১৪ ভোট প্রদান করেন ভোটাররা। উছমানপুর ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জুবায়ের আহমদ হাত পাখা প্রতীকে ১৬৭ ভোট এবং একই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী শাহ জাকির আহমদ ঘোড়া প্রতীকে ১১৬৪ ভোট পেয়ে জামানত হারান।

উছমানপুরে ১৩৪৭৬টি প্রদান করে ভোটররা। বুরুঙ্গা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান খলিল আহমদ চশমা প্রতীকে ৭৯২ ভোট পেয়ে জামানত হারান। বুরুঙ্গায় ৯৫৪৩টি ভোট প্রদান করেন ভোটাররা। পশ্চিম পৈলনপুরে খেলাফত মজলিসের প্রার্থী মো. সালমান আহমদ দেওয়াল ঘড়ি প্রতীকে ৩৪৫ ভোট ও একই ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাজন আহমদ হাতপাখা প্রতীকে ৩৮২টি ভোট পেয়ে জামানত হারান। পশ্চিম পেলনপুরে ৭৫৬০টি ভোট প্রদান করেন ভোটাররা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. আবু লায়েশ দুলাল ১১ প্রার্থীর জামানত হারানোর বিষিয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন আইন অনুযায়ী সংশ্লিষ্ট ইউপিতে মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থী জামানত হারাবে।

শেয়ার করুন