১ ফেব্রুয়ারি ২০২২


বিশ্বনাথে জামানত হারালেন চার চেয়ারম্যান প্রার্থী

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চি এদুটি ইউনিয়ন পরিষদে ৩১ জানুয়ারি সুষ্টু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে লামাকাজী ইউনিয়নে এই চার বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কবির হোসেন ধলা মিয়া। আর খাজাঞ্চি ইউনিয়নে দীর্ঘদিনের জামাত বিএনপির দুর্গ ভেঙ্গে নজির সৃষ্টি করেছেন আ’লীগ সমর্থীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আরশ আলী গণি।

কিন্তু এই নির্বাচনে দুটি ইউনিয়নে জামানত হারিয়েছেন চারজন চেয়াম্যান প্রার্থী। তারমধ্যে দু’জন হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থীত ও স্বতন্ত্রের মোড়কে বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী দু’জন। চারজনের মধ্যে জামানত হারানো একজন হচ্ছেন খাজাঞ্চি ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের হাত পাখা প্রতীকের মো. আব্দুল বাছিত। তিনি মোট ভোট পেয়েছেন ১২৩টি।

বাকি তিনজনই হচ্ছেন লামাকাজী ইউনিয়নের। তারা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা মো. গোলাম কিবরিয়া তালুকদার আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১৮১৭টি, বিএনপি নেতা মো. আবেদুর রহমান আছকির ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৭৫৯টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মো. আতাউর রহমান হাত পাখা প্রতীকে ভোট পেয়েছেন ৩৮৬টি।

নির্বাচনের দিন লামাকাজী ইউনিয়নে বৈধ ভোট কাস্ট হয়েছে ১৪৮৩০ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ২০টি। এবং খাজাঞ্চিতে বৈধ ভোট কাস্ট হয়েছে ১৪৭৩৪টি ও বাতিলকৃত ভোটের সংখ্যা ১৪টি। এদুটি ইউনিয়নে ইউনিয়নপ্রতি মোট কাস্ট ও বাতিকৃত ভোটের সংখ্যার ৮ভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদেরকে জামানত হারাতে হবে।

এব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম সারওয়ার বলেন, কোন প্রার্থী যদি ইউনিয়নে কাস্ট ও বাতিলকৃত ভোটের ৮ভাগের একভাগ না পান তাহলে তিনি জামানত হারাতে হবে।

শেয়ার করুন