১ ফেব্রুয়ারি ২০২২


করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ট্রুডো নিজেই। এর আগে বুধবার করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় পাঁচদিনের জন্য আইসোলেশনে যাওয়ার কথা জানিয়েছিলেন জাস্টিন ট্রুডো।

টুইট বার্তায় তিনি লিখেছেন, আমার কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আমি ভাল বোধ করছি এবং এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনে দূর থেকে কাজ চালিয়ে যাব। অনুগ্রহ করে সবাই টিকা ও বুস্টার নিন।

ওইদিন এক টুইটে তিনি জানান, বুধবার তিনি করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন এটা জানতে পারেন। যদিও তার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তিনি বাড়িতে অবস্থান করছেন সেই সঙ্গে স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন।

শেয়ার করুন