২৯ জানুয়ারি ২০২২


তথ্যমন্ত্রীর অনুষ্ঠানের ব্যানারে ‘বড় ভুল’

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সফর করে ঢাকায় ফিরেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এসময় সরকারী কর্মসূচী ছাড়াও তিনি দলীয় কর্মসূচীতে অংশ নিয়েছেন। কিন্তু দলীয় অনুষ্ঠানের ব্যানারে বড় ভুল করেছেন আয়োজকরা।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট সার্কিট হাউজে তার সাথে মতবিনিময় সভায় অংশ নেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কিন্তু আয়োজনের ব্যানারে তাদের পরিচয় ছিলো ‘নেত্রীবৃন্দ’।

বানানের ভুলে পাল্টে যায় পুরো অর্থই। ব্যানারের একেবারে শীর্ষ লাইনে লেখা ছিল ‘সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেত্রীবৃন্দের সাথে মতবিনিময়’। বিষয়টি আওয়ামী লীগ নেতৃবৃন্দের চোখেও ধরা পড়েছে। তারা বলেছেন এটি অনিচ্ছাকৃত ভুল।

তবে ‘অনিচ্ছাকৃত ভুল’টি একবারই হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীর সফরসূচির যে তালিকা (প্রটোকল) পাঠানো হয়েছিলো সেখানেও একই ভুল ছিলো। সেখানেও নেতৃবৃন্দ হয়ে গিয়েছিলেন ‘নেত্রীবৃন্দ’।

তবে বিষয়টি নিয়ে আয়োজকদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন