২৮ জানুয়ারি ২০২২


করোনায় আক্রান্ত শহীদ আফ্রিদি

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঠে গড়ানোর আগে করোনায় আক্রান্ত হলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বাড়িতেই আইসোলেশন করবেন তিনি। করোনার কারণে মিস করবেন কোয়েটার প্রথম চারটি ম্যাচ।

বাড়িতে আইসোলেশন করার নিয়ম না থাকলেও বিশেষ বিধিতে সেই সুযোগ পেয়েছেন আফ্রিদি। অন্তত এক সপ্তাহ ঘরবদ্ধ থাকতে হবে তাকে। শহীদ আফ্রিদির এটি দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা। এর আগে, ২০২০ সালের জুনেও মহামারি এই রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

টুর্নামেন্ট শুরুর আগে একটি দুঃসংবাদও পেয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আগুন লেগেছিল পিএসএল ভেন্যু করাচি স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে। জানা গেছে, জমজমাট এই ক্রিকেট লিগটি ঘিরে বিশেষভাবে সাজানো হয়েছিলো ধারাভাষ্যকক্ষ। মাঠের কিছু অংশও এ আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি। এ ছাড়া আসর শুরুর আগেই ৩ ক্রিকেটারসহ ৮ জনের শরীরে করোনা ধরা পড়ে। টুর্নামেন্ট পরিচালক সালমান নাসির বিষয়টি নিশ্চিত করেন।

পিসিবির কোভিড প্রটোকলে বলা হয়েছে, পজিটিভ কোনো ব্যক্তির সংস্পর্শে যেই সর্বনিম্ন ২ মিনিট থেকে ১৫ মিনিটেরও বেশি সময় আসুক, তাকে অবশ্যই পরবর্তী ৪৮ ঘন্টা আইসোলেশনে থাকতে হবে এবং টেস্ট করাতে হবে। পজিটিভ আসলে তো কথাই নেই, নেগেটিভ আসলেই কেবল তিনি আইসোলেশন মুক্ত হবেন।

শেয়ার করুন