২৭ জানুয়ারি ২০২২


আবারও করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মন্ত্রী উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন।

বৃহস্পতিবার মন্ত্রীর সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রীর করোনার উপসর্গ থাকায় বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেওয়া হয়। আজ রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়।

তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে মন্ত্রী সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান জানান।

উল্লেখ্য, পরিবেশমন্ত্রী ইতোপূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শেয়ার করুন