২৭ জানুয়ারি ২০২২
নিজস্ব প্রতিবেদক : নগরীর চৌহাট্টা এলাকায় ইউনিক ফার্মা নামক একটি ফার্মেসিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।
বুধবার গভীর রাত ৩টা ২০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাত ৩টা ২০ মিনিটে চৌহাট্টা পয়েন্টস্থ ইউনিক ফার্মায় আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা তাৎক্ষণিক পুরো ফার্মেসিতে ছড়িয়ে পড়ে। এতে কয়েক লাখ টাকার ওষুধ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেওয়া হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তালতলা শাখার একটি দল। প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা।