১০ ডিসেম্বর ২০১৭


আম্বরখানায় ‘জয় বাংলা’ শ্লোগানে দিয়ে সিএনজি ভাংচুর

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর আম্বরখানা পয়েন্টে সংলগ্ন বন্দরবাজারগামী সড়কে পাঁচ থেকে ছয়টি সিএনজি অটোরিকশাতে ভাংচুর করেছে দুবৃত্তরা। ভাংচুরকালে তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল এবং তারা ‘জয় বাংলা’ শ্লোগান দিচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আম্বরখানা পয়েন্টের ইষ্টিকুটুম রেস্টুরেন্টের সামনে আম্বরখানা-বন্দরবাজারগামী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এ ভাংচুরের ঘটনাটি ঘটে।

এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে অটোরিকশা ভাংচুর করে। ঘটনার পর জনবহুল এ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। অটোরিকশাগুলো ভাংচুর করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ভাংচুরকারীরা। ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোতোয়ালী থানার এসআই শফিকুল ইসলাম জানান, আচমকা একদল সন্ত্রাসী আম্বরখানা সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এসে হামলা চালায়। এসময় অন্তত ৫টি সিএনজি অটোরিকশা তারা ভাংচুর করে তারা পালিয়ে যায়। মুখে কালো কাপড় বাঁধা থাকায় দুবৃত্তদের চিহ্নিত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।

(আজকের সিলেট/১০ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন