৩০ আগস্ট ২০২৩


কাজিরবাজার থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক : নগরীর কাজিরবাজার থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তির আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তবে তাত্ক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

বুধবার ১১টার দিকে নগরীর কাজিরবাজারের মাছবাজার সংলগ্ন সুরমা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

এসএমপির নগর বিশেষ শাখার কর্মকর্তা তাজুল ইসলাম লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশটির পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে ।

শেয়ার করুন